নবান্ন অভিযানে লাঠিচার্জের প্রতিবাদ, ভ্যালেন্টাইন্স ডে'তে পুলিশের হাতে গোলাপ তুলে দিলো ডিওয়াইএফআই - The News Lion

নবান্ন অভিযানে লাঠিচার্জের প্রতিবাদ, ভ্যালেন্টাইন্স ডে'তে পুলিশের হাতে গোলাপ তুলে দিলো ডিওয়াইএফআই




দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। মিছিল আটকাতে কলকাতায় লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালিয়েছিল পুলিশ। হাওড়াতেও নবান্ন সংলগ্ন এলাকায় পুলিশ লাঠিচার্জ করেছিল বলে অভিযোগ। বামেদের দাবি, ওইদিন তাঁদের চার শতাধিক ছাত্র ও যুব কর্মী সমর্থক আহত হয়েছিলেন। সেই ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছিল বামেরা। 


পরদিন বাংলায় ১২ ঘন্টার হরতাল পালিত হয়। নবান্ন অভিযানের দিন শহরের রাজপথে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ হাওড়ায় ভ্যালেন্টাইন্স ডে'তে অভিনব গাঁধীগিরির পথে নামেন বাম যুব সংগঠন DYFI. সেদিনের ঘটনার প্রতিবাদস্বরূপ আজ তারা উপহার হিসেবে হাওড়ায় পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.